― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি।

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশু সহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

বিএম,জ/রা