― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ভোলা-বরিশাল সেতু ও ভোলায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ

বরিশাল মেইল ডেস্ক

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ভোলার হাটখোলা জামে মসজিদের সামনে সমাবেশ করেন ইসলামী আন্দোলন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এসময় বক্তারা বলেন, ভোলায় তিনটি গ্যাস ক্ষেত্র ও ৯টি কূপে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। অথচ ভোলা পৌর এলাকায় ২ হাজার ৩৭৬টি এবং বোরহানউদ্দিন পৌর এলাকায় ৫টি গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এখনো ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। কিন্তু ভোলার গ্যাস ইন্টাকোর মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা।

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। এছাড়া অতি দ্রুত ইন্টাকোর সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এসময় ইসলামী আন্দোলন ভোলা জেলার উত্তর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ‘ভোলার গ্যাস ভোলায় চাই’ আন্দোলন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের উত্তর কমটির সহ-সভাপতি মাওলানা মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা। আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন উত্তর কমিটির সেক্রেটারি মাওলানা মো. তরিকুল ইসলাম তারেক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মো. আবু জাফরসহ প্রমুখ।