― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা নৌযানগুলো আজ থেকে পুনরায় চলাচল শুরু করেছে।এতে ভ্রমণকারীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ উপকূলীয় অঞ্চলে সরাসরি আঘাত না করলেও বরিশালসহ আশেপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের তেমন কোনো গুরুতর প্রভাব এখনো দেখা যায়নি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বরিশাল নৌ বন্দরের উপপরিচালক আব্দুল রাজ্জাক জানান, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ২ থেকে কমিয়ে ১ নম্বরে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।