― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন হালনাগাদে কর্মশালা

বরিশাল প্রতিনিধি ::

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও পরিসংখ্যান) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। কর্মশালার সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এবং ইউএনএফপিএ ঢাকা’র টেকনিক্যাল অফিসার রুমানা পারভীন। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইনটির হালনাগাদকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এরপর উন্মুক্ত আলোচনায় অতিথিরা আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় বরিশাল মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহের নাহার মুন্নিও বক্তব্য রাখেন।