― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট

বরিশাল প্রতিনিধি:

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির নির্দেশনায় সারাদেশে ম্যাটস শিক্ষার্থীরা তাদের চার দফা দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

ম্যাটস শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শূন্যপদে নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, কার্যকর নামে স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন এবং ১ বছরের ভাতাসহ ইন্টার্নশিপের পুনর্বহাল।

বরিশালের আন্দোলনকারী শিক্ষার্থী নুরে জান্নাত ফিহা জানান, ১৯৭৬ সালে ম্যাটস প্রতিষ্ঠা করা হয় দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরির লক্ষ্যে, যারা ডাক্তারদের সহায়তা করতে পারবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। প্রায় ৫০ বছর পরও এই সেক্টরে বিভিন্ন বৈষম্য রয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কোর্স কারিকুলাম সংশোধন, নিয়োগ ও উচ্চ শিক্ষার দাবিতে আন্দোলন করছে।

বরিশাল জেলা সমন্বয়ক মেহেদী হাসান জানান, তাদের চার দফা দাবি হলো:
১. শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃজন করে ডিএমএফদের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ দেওয়া।
২. প্রস্তাবিত এলাইড হেলথ প্রোফেশনাল বোর্ড বাতিল করে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড গঠন।
৩. ম্যাটস শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। ৪. কোর্স কারিকুলাম সংশোধন করে ১ বছরের ইন্টার্নশিপ ভাতা পুনর্বহাল করা।

ম্যাটস শিক্ষার্থীদের এই আন্দোলন সম্পর্কে জমজম ম্যাটস এর প্রভাষক মীর মোঃ জোবায়ের জানান, দেশে বর্তমানে প্রায় ৬০ হাজার ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী এবং ৫০ হাজার শিক্ষার্থী বেকার অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের নিয়োগ বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে।

ম্যাটস ঐক্য পরিষদের বরিশাল জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল লিয়ান জানিয়েছেন, ২৭ অক্টোবরের মধ্যে দাবিসমূহ পূরণের ব্যবস্থা না নিলে ২৮ অক্টোবর থেকে দেশব্যাপী কাফনের কাপড় পরে ঢাকার দিকে লংমার্চ করবে শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থীদের চলমান আন্দোলন যদি সহিংসতায় রূপ নেয়, তবে এর দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকেই নিতে হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।