― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বিদেশ থেকে ফিরেই বিয়ের দাবিতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে নারীর অনশন

বরিশাল মেইল ডেস্ক

বিদেশ থেকে ফিরেই বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে সৌদি আরব প্রবাসীর বাড়িতে এক নারী (২৬) অনশন শুরু করেছেন। উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফ কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনরত নারীর বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকায়। তিনি এক কন্যা সন্তানের জননী ও সৌদি আরব প্রবাসী।

অনশনরত নারী জানান, গত ছয় বছর পূর্বে দুবাই প্রবাসে থাকাকালে গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর (২৮) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি বিবাহিত ও একটি সন্তান আছে জেনেও প্রেমের সম্পর্ক গড়ে তুলেন আরিফ। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফ কাজী তার সর্বস্ব কেড়ে নেয়। এমনকি বিভিন্ন সময়ে তার (মুক্তা) কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। গত দুই বছর পূর্বে দুবাই থেকে আরিফ বাংলাদেশে চলে আসে। এরপর প্রেমিক আরিফ আবার সৌদি আরব প্রবাসে চলে যায়। পরবর্তীতে তিনিও দুবাই থেকে দেশে ফিরে এসে সৌদি আরব চলে যান।

ওই নারী অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে জানতে পারি আমাকে কিছু না জানিয়ে প্রেমিক আরিফ কাজী বিয়ে করেছেন। গত শনিবার আমি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসি। এরপর বিয়ের দাবিতে আমি রোববার বিকাল থেকে আরিফ কাজীর বাড়িতে অনশন শুরু করি। এ সময় আমাকে দেখামাত্রই আরিফ বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আরিফ কাজীর বক্তব্যের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় কয়েকজন সাংবাদিক আরিফের বাড়িতে গেলেও তার পরিবারের কোনো সদস্য এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।