― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল, আহত ২২

বরিশাল মেইল ডেস্কঃ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিঅ্যান্ডবি সড়কের চৌমাথায় অবরোধ করে। বেলা ১টার দিকে পুলিশ তাদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিরামহীনভাবে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে শিক্ষার্থীদের প্রতিহতের চেষ্টা চালায়।

জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ জলকামান ও সজোয়া যান এনেছে। তবে সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো বক্তব্য দেয়নি।