বরিশাল মেইল রিপোর্ট
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দেয়া মামলা প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করার হুমকি দিয়েছে বরিশালের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টা থেকে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে বান্দ রোডস্থ জেলা প্রশাসক কার্যালয়ে আসতে থাকেন।
এরপরে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপি শিক্ষার্থীরা জেলা প্রশাসক শহিদুল ইসলামের হাতে তুলে দেন।
শেষে বৈষম্যমূলক কোটাবিরোধী সমন্বয় কমিটির নেতারা বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন দাবিয়ে রাখতে সরকার শাহবাগ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে…আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারের নির্বাহী আদেশে সব গ্রেডের নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধাসহ বৈষম্যমূলক সব কোটা বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য সব মহাসড়ক অবরোধ করা হবে।
শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সড়ক গুলো দিয়ে গণপদযাত্রার কারনে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।



