― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

৪৩তম বিসিএস, ২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের

বরিশাল মেইল ডেস্ক:

৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে স্থগিত থাকছে ৯৯ জনের ফল। গতকাল মঙ্গলবার এ গেজেট প্রকাশ করা হয়।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। দীর্ঘ দশ মাস পর আজ গেজেট প্রকাশ করা হলো।

২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন।

স্থগিত হওয়া ৯৯ জনের ফলাফলের বিষয়ে পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পিএসসি থেকে যাদের জন্য সুপারিশ করা হয়েছিল তাদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় আসেননি। আবার কয়েকজনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। এ কারণে ৯৯ প্রার্থীর ফল স্থগিত থাকছে।

এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে।