― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

“স্বাস্থ্য সুরক্ষা পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিসহ প্রমুখ।