― Advertisement ―

২০ মার্কিন পণ্যে চড়া শুল্ক প্রত্যাহার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : গত ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্য আমদানিতে বাধা তৈরি করতে চড়া শুল্ক আরোপ করেছিল ভারত।

ভারতের কিছু পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকার পথে বাধা সৃষ্টি করায় পাল্টা জবাবে মার্কিন ওইসব পণ্যের উপরে চড়া শুল্ক বসানো হয়।

এর মধ্যে আমেরিকা থেকে আসা আপেল, ছোলা, ডালের মতো ৮টি পণ্যে দু’বছর আগে চড়া শুল্ক প্রত্যাহার করা হয়েছিল।

এবার বাজেটে বাকি ২০টি পণ্য থেকেও চড়া শুল্ক প্রত্যাহার করে নিল ভারতীয় কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগে ট্রাম্প প্রশাসনকে সদর্থক বার্তা দিতেই এই সিদ্ধান্ত।

যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুক্তি, ‘আত্মনির্ভর ভারত’ তৈরির লক্ষ্যেই বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে।

বিএম/জ/রা