আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের গ্র্যান্ড মুফতী, আব্দুল আজিজ আল শেখ ৮২ বছর বয়সে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
দেশটির নতুন গ্র্যান্ড মুফতী ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

সাবেক মুফতীর মৃত্যু নিয়ে সৌদি রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, “তার মহামান্য শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল শেখ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান, বৈজ্ঞানিক গবেষণা ও ইফতা বিভাগের সভাপতি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের সভাপতি ছিলেন।
আজ মঙ্গলবার (১ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকালে তিনি ইন্তেকাল করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তার ইন্তেকালে রাজ্য এবং সমগ্র ইসলামি বিশ্ব হারালো এক প্রাজ্ঞ আলেমকে, যিনি জ্ঞান, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আব্দুল আজিজ আল শেখ ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। কেউ বলেন মক্কায়, আবার কারও মতে তিনি রিয়াদে জন্মগ্রহণ করেন।
তিনি মাত্র আট বছর বয়সে (১৯৫১ সালে) পিতৃহীন হন। অল্প বয়সেই শেখ মুহাম্মদ বিন সিনানের তত্ত্বাবধানে কোরআন মুখস্থ করেন।
আব্দুল আজিজ আল শেখ ছিলেন সৌদি আরবের একজন প্রখ্যাত শরিয়া আলেম। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন ফতোয়া, আকিদা, হালাল-হারাম বিষয়ে। তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর চার সন্তান রয়েছে।



