― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

বরিশাল মেইল ডেস্ক

সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকা থেকে মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা এই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

র‍্যার-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী মৌলভীবাজারের আত্মগোপনে আছেন এমন খবরে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি বিশেষ দল। এসময় থানা সদর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তাঁরা মৌলভীবাজারে অবস্থান করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।