― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁঠালিয়ার উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতরাতে (বুধবার রাতে) কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। শাহজাহান ওমের রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে তিনি গাড়িতে করে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছবি: বরিশাল মেইল

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে (বুধবার রাত ৭ টার দিকে) উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়। এ খবর শুনে আজ বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তাঁর গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশ্যে রওয়া করেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় আসলে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় শাহজাহান ওমর গাড়ি থেকে বের হয়ে রাজাপুর থানায় অভিযোগ করেত যান। এসময় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। এদিকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানার বাইরে বিভিন্ন শ্লোগান দিতে শোনা গেছে বিএনপি নেতাকর্মীদের।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।