― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সংবিধান কাটাছেঁড়া করতে করতে আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন

বরিশাল মেইল ডেস্ক:

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান যেভাবে কাটাছেঁড়া ক‌রা হ‌য়ে‌ছে, এখন এটি আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে।’

গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতিগঠনের পথরেখা’,। এসময় বক্তারা আরও বলেন, এখ‌নো অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লীগ কাজ ক‌রে যাচ্ছে। সেইদিকে খেয়াল রেখে বর্তমান সরকার‌কে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় তারা আরও বলেন, এই সরকার ব্যর্থ হলে দেশ আর পথ খুঁজে পাবে না। আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

আলোচনা সভায় রাষ্ট্রে ক্রমবর্ধমান আয় ও সুযোগের বৈষম্য নিরসন করার আহ্বান জানায় সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ। পাশাপাশি পুরো আর্থিক খাতে আমূল সংস্কার করার আহ্বানও জানায় সংস্থাটি।