পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা- এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

জাতিসংঘের মাণবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে এর প্রমাণ মিলেছে। তিনি বলেন, গত ১৬ বছরের শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশের ব্যাংকগুলোকে লুট করেছে।
গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদের শাসন কায়েম করেছিল।
দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি উল্লেখ করে নুরুল ইসলাম মণি আরও বলেন, দেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠনের জন্য উদগ্রীব। দেশের শান্তি, স্থিতিশীলতার জন এর বিকল্প নেই।
এ জন্য দ্রুত সময়ে মধ্যে একটি সুষ্ঠু, গ্রহণেযাগ্য নির্বাচনের মাধ্যমে ভোটািধকার প্রয়োগ করার সুডোগ করে দতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম মণি শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা পৌর এলাকায় সরকারি কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত বিশাল এক জনসভায় এসব কথা বলেন।

নুরুল ইসলাম মণি এসময় আরও বলেন, সংস্কার আমরাও চাই তবে সেটা যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে। এতটা সময় নেওযা উচিত হবে না যাতে মানুষের ধৈর্য্যচ্যুতি ঘটে। কারণ, মানুষ শেখ হাসিনার আমলে ১৬ বছরে ভোট দিতে পারেনি। পছন্দ মত প্রতিনিধি নির্বাচন করতে পারেনি।

ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল সেই গণবিস্ফোরণের ফল। এসময তিনি কিছুক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
নুরুল ইসলাম মণি বলেন, পাথরঘাটায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৬ বছরে যে উন্নয়ন হয়েছে তা ছিল উন্নয়নের নামে লুটপাট। চুরি-দুর্নীতি হয়েছে।
এ জন্য উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয়, তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে। কারণ, বিএনপি ছাড়া দেশের মানুষের প্রকৃত উন্নয়ন হয় না, এটা প্রমাণিত।
পাথরঘাটা পৌর বিএনপি’র সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, বরগুনা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপি’র সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সাভানেত্রী শিরিন আক্তার প্রমুখ।
বিএম:জ/রা



