― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ জন

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের দ্বিতীয় তলায় সুমন মিয়া তার পরিবার নিয়ে ভাড়া থাকেন।

শুক্রবার রাতে তাঁর ভাই সোহেল রানা পরিবার নিয়ে সুমনের বাসায় বেড়াতে আসেন।

পরে শবে বরাত উপলক্ষে রান্না ঘরে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এতে আগুন ধরে গেলে বাসার ভেতরে থাকা শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দগ্ধদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়।

দগ্ধরা হলেন- সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল  রানা (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)।

বিষয়টি নিশ্চিত করেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএম/জ/রা