বিনোদন ডেস্ক : ১৩ দিন চিকিৎসাধীন থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন।
তবে বাসায় ফিরলেও তাঁকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।
শুক্রবার রাতে ফরিদা পারভীনের বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
প্রসঙ্গত: তীব্র শ্বাসকষ্ট নিয়ে ১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন। তাঁর ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কয়েকটি সমস্যা ছিল। পরিস্থিতির অবণতি ঘটলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কয়েক দিন আইসিইউতে রেখে চিকিৎসাসেবা দেওয়ার পর সাধারণ কেবিনে আনা হয়।



