― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তায় ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন’

ডেস্ক রিপোর্ট: আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।

বিএম/এইচকে