― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে কোনো নির্বাচন হবে না : ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী :

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি না হলে কোনো নির্বাচন হবে না বরং এ নিয়ে গণঅধিকার পরিষদ মাঠে নামবে। আগে পরিবেশ তৈরি হোক—রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হোক, সভা-সমাবেশের স্বাধীনতা আসুক, তারপর নির্বাচনের রোডম্যাপ হোক।”


সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে ঈদ-পরবর্তী এক সমাবেশে এসব কথা বলেন নুরুল হক নূর।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় নুরুল হক নুর আরো বলেন, দেশে এখনো লুটপাট, দখলদারি এবং রাজনৈতিক নিপীড়ন চলছে। প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং ডিসি-এসপিদের দিয়ে নির্বাচনী মাঠ সাজানো হচ্ছে যা অতীতের পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই প্রশাসন দিয়ে কোনো নির্বাচন হতে পারে না।’ সমাবেশে কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে ভিপি নুর বলেন, “তারা বলে, আমাদের চামড়া তুলে নেবে। আমরা কি – ললিপপ চুষবো? আসেন চামড়া তুলতে, আমরা প্লেয়ার। খেলতে জানি, খেলি কিন্তু ফাউল খেলি না। সময় এলে আমরাও মাঠে নামবো।” তিনি প্রশ্ন তোলেন, “একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দল মাঠে থাকতে পারছে না। তাহলে নির্বাচন কেমন করে সম্ভব?”


তিনি বলেন, “গণঅধিকারকে আন্ডারস্টিমেট করবেন না। আমরা সাত বছরে যা করেছি, তা অনেকের সাত দশকেও হয়নি। ভোট হবে না, যদি না মানুষ মাঠে দাঁড়াতে পারে। আমাদের ওপর হামলা হচ্ছে, মিছিল-মিটিং করা যাচ্ছে না, প্রশাসন চুপ। এই অবস্থা চলতে পারে না।”
তিনি পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, এই জেলা প্রশাসক এখনো থাকলে সেটা পটুয়াখালীবাসীর জন্য ক্ষতির। তিনি জেলা প্রশাসকের অপসারন দাবি করেছেন।


সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।
এই সভা থেকে নুরুল হক নুর তাদের দলী কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম ফাহিমকে পটুয়াখালী-১ (সদর,মির্জাগঞ্জ ও দুমকি) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।