আন্তর্জাতিক ডেস্কঃ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। কানাডার কানানাসকিসে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাখোঁ এ কথা জানিয়েছিলেন।
তবে ম্যাখোঁর এ দাবি আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছেন। আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভুল! আমি এখন কেন ওয়াশিংটন যাচ্ছি তার সম্পর্কে ম্যাখোঁর কোনো ধারণা নেই।
তিনি আরো বলেন ‘যুদ্ধবিরতির সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। কারণ এর চেয়েও বড় কিছু। ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক, ইমানুয়েল সবসময় ভুল বোঝেন।’
এদিকে ইমানুয়েল গতকাল বলছিলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, তাহলে এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ হবে এবং ফ্রান্স সেটিকে সমর্থন জানাবে। আমরা সেটাই কামনা করি।’
সূত্র : সিএনএন



