― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪৫

বরিশাল মেইল ডেস্ক:

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অভিযান চালিয়ে ছয় ঘণ্টায় ৪৫ জনকে আটক করা হয়।

রাতে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউসিং সোসাইটিসহ আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। এর মধ্যে অধিকাংশই কিশোর। সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরাপরাধদের ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, বিকেলে শিক্ষার্থী ও এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করে। আমরা তাদের আশ্বস্ত করেছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা কার্যকর ব্যবস্থা নেব। আমাদের অভিযান চলছে, অভিযান চলবে।