― Advertisement ―

কোথায় হবে ট্রাম্প ও পুতিনের বৈঠক ?

ডেস্ক রিপোর্টঃ আগামী ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির ফ্রান্স সফর শেষে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ন্যায্যতা নিয়ে আলোচনা হবে। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতেই এই উচ্চ পর্যায়ের আলোচনা হতে চলেছে। এছাড়া, বৈশ্বিক নিরাপত্তা ও চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক কূটনৈতিক ভারসাম্য নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প ইতোমধ্যেই গণমাধ্যমে বলেছেন, মোদির সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনার পর ভারতে আসার সম্ভাবনার বিষয়েও তিনি চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, মোদি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য, যা বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির শেষ বিদেশ সফর ছিল ভারত। সেই সময় থেকেই মোদি-ট্রাম্প সম্পর্ক বেশ উষ্ণ। ২০২৪ সালের নভেম্বরে মার্কিন নির্বাচনে জয় লাভের পর ট্রাম্পের সঙ্গে কথা বলা শীর্ষ তিন বিশ্বনেতার একজন ছিলেন মোদি।

বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা এই সম্পর্কের অর্থনৈতিক গুরুত্বকে স্পষ্ট করে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন মোদি-ট্রাম্প বৈঠক বিশ্ব রাজনীতিতে ভারত-আমেরিকার সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

বিএম/সজীব