― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বাংলাদেশ ব্যাংকে দুদকের অভিযান: এস কে সুরের লকার খোলার প্রস্তুতি

ডেস্ক রিপোর্টঃ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ব্যক্তিগত লকার খোলার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ জানুয়ারি) সকালে সাত সদস্যের দুদক টিম বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়। লকার খোলার আগে ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে আলোচনার পর স্বর্ণকার ডেকে পাঠানো হয়েছে। স্বর্ণকার আসার পর লকার খোলার প্রক্রিয়া শুরু হবে।

লকার খোলার সময় উপস্থিত রয়েছেন দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বাধীন দল এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, গত ১৯ জানুয়ারি ধানমন্ডিতে এস কে সুরের বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দ করে দুদক। এ সময় বাংলাদেশ ব্যাংকে তার নামে থাকা একটি ভল্টের (সেফ ডিপোজিট লকার) তথ্য পাওয়া যায়। পরে দুদক থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর বা হস্তান্তর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, এস কে সুরের নামে তিনটি লকার রয়েছে, যেখানে তিনি মূল্যবান সামগ্রী রেখেছেন। এসব লকারের নমিনি হিসেবে তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। তবে লকারে কী রাখা আছে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে, লকার খুলতে আদালতের অনুমতি প্রয়োজন হওয়ায় দুদক ২২ জানুয়ারি অনুমতির আবেদন করে। ২৩ জানুয়ারি আদালত লকার খোলার অনুমতি প্রদান করেন।

লকার খুলে ভেতরে থাকা সামগ্রী যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে কোনো অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএম/সজীব