― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে মেয়র ঘোষণা মামলার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষনার দাবিতে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের দায়ের করা মামলার অধিকতর শুনানি আজকের জন্য দিন ধার্য্য করা হয়েছে ।

আজ সোমবার (৫ মে) বেলা ১১ টার দিকে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান শুনানির জন্য এই দিন ধার্য্য করেন।

এতথ্য নিশ্চিত করে সৈয়দ ফয়জুল করীমের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষনার দাবিতে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের দায়ের করা মামলার আদেশের শুনানি আজ সোমবার দিনের জন্য ধার্য্য রয়েছে। শুনানি শেষে বিচারকের আদেশের অপেক্ষায় আছেন বলেও জানান এই আইনজীবী ।

প্রসঙ্গত:গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচনী ট্রাইব্যুনালে নিজে বাদী হয়ে মামলা করেন বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ  ফয়জুল করীম।

মামলায় বাদী দাবি করেছেন, ভোটারগন সঠিকভাবে ভোট দিতে পারলে তিনি (মুফতি ফয়জুল করীম) ব্যাপক ভোটে জয়লাভ করতেন। এ ঘটনায় ভোটের দিন প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে আবেদন করে আবুল খায়ের আব্দুল্লাহর প্রার্থীতা বাতিলের অনুরোধ করেন। মামলায় তাকে (মুফতি ফয়জুল করীম) নির্বাচিত মর্মে ঘোষনা দেয়ার দাবি করেছেন।

বিএম/জ/রা