নিজস্ব প্রতিবেদক: বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল।
এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারসহ সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বরিশাল বিভাগীয় প্রশাসনের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।

এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ারের হোসেন।

শ্রদ্ধা জানান বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

এর পড়ে শ্রদ্ধা জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

বরিশাল র ্যাব ৮ এর পক্ষে জানানো হয় শ্রদ্ধা

সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিনসহ আরও অনেকে।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

পরে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অনলাইন অতিথি বৃন্দরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে বরগুনা কেন্দ্রিয় শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জানান বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ও পুলিশ সুপার মো.ইব্রাহীম খলিল।

বিএম/জ/রা



