নিজস্ব প্রতিবদেক
বাংলাদেশে দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণ পৃথক করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারির খবর নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি বহুলাংশে বাড়বে।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ-এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়।
একই বিচারকের ওপর এই দুই দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ। আদালতগুলোতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ।



