― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পুলিশে চাকরি দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আত্মসাৎ করায় গ্রেপ্তার ২ প্রতারক


বরগুনা প্রতিনিধি: বরগুনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক তরুণের কাছ থেকে তিন লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র।

চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।


জানা গেছে, গত বছরের ১ নভেম্বর বরগুনার বেতাগী উপজেলার গ্যারামর্দন এলাকার জলিল গোলদারের নাতি মোঃ ইব্রাহিম গোলদারের কাছ থেকে পুলিশের চাকরি পাইয়ে দেয়ার আশ্বাসে টাকা আদায় করে প্রতারকরা।

তারা শতভাগ নিশ্চিত চাকরির আশ্বাস দিয়ে ইব্রাহিমের পরিবারের কাছ থেকে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে কৌশলে মোট ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। মৌখিকভাবে পুরো ছয় লক্ষ টাকায় চাকরির চুক্তি হয়।

তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে।

এরপর মোঃ ইব্রাহিমের দাদা জলিল গোলদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।


পুলিশ জানায়, মামলার পর বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিলের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমের নেতৃত্বে একটি অভিযানিক দল গঠন করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সৈয়দ আহমেদ প্রিন্সকে ঢাকার উত্তরা এলাকা থেকে গত ০৬ এপ্রিল গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে মনিরকে গাবুয়া এলাকা থেকে পরের দিন(৭এপ্রিল) গ্রেফতার করা হয়।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার গাবুয়া গ্রামের শামসুল হক হাওলাদার এর পুত্র সৈয়দ আহমেদ প্রিন্স ও বরগুনা জেলার বেতাগী উপজেলার গ্যারামর্দন এলাকার আমজাদ হোসেন খান এর পুত্র মনির হোসেন খান এই প্রতারক চক্রের মূল হোতা। এরা একটি প্রতারক চক্রে সক্রিয় সদস্য।

বিভিন্ন প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার তথ্য মিলেছে।


বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোন আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না।

তিনি আরো বলেন, প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদেরকে কোর্টে পাঠানো হবে।

বিএম/জ/রা