― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনের দায়িত্ব পালনকারী ১০ লাখ সরকারি চাকরিজীবী এবার ভোট দিতে পারবেন : সিইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব সরকারি চাকরিজীবী দায়িত্ব পালন করবেন, তারা যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করব। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে এবার ভোটের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনূকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এ জন্য সকলের সহযোগিতা চাই।

এ সময় সিইসি বলেন, নারীরা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পেরেছি।