― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ইসির সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের নির্বাচনী সংলাপ শুরু হয়েছে । আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে এই সংলাপ শুরু হয়। সংলাপের শুরুতে ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা কথা বলছেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সংলাপের শুরুতে সকলের সঙ্গে নির্বাচন কমিশনকে পরিচয় করিয়ে দেন।

এ সময় তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সকলের প্রত্যাশা। ভোটারগণ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’

নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল। তারপরও জাতীয় সংসদ নির্বাচনের মত বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। এরই প্রেক্ষাপটে আজকের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।’