― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বরিশাল মেইল ডেস্ক

দ্রুত সময়ের মধ্যে ক্লাস-পরীক্ষা চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অবস্থান কর্মসূচি পালন শিক্ষার্থীরা।

এসময় গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, বিভিন্ন আন্দোলন, কোভিড, দুর্যোগসহ নানা কারণে আমরা সেশনজটের কবলে পড়ে গেছি। এই অবস্থায় দ্রুত সময়ের মাঝে ক্লাস ও পরীক্ষা শুরু করে আমাদের ক্লাসে ফেরার সুযোগ দিন। আগামী রবিবারের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিও জানাচ্ছি।

এসময় শাবির শিক্ষার্থী আবদুল্লাহ আল তায়েব, দেলোয়ার হোসন শিশির, কিরন হাওলাদার, মুরাদ হোসাইন, রাদিয়া পারভীন পিংকি বক্তব্য প্রদান করেন। এসময় দ্রুত ছেলেদের বন্ধ হল খুলে দেওয়ার দাবিও জানায় বক্তারা।