― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

রোবেদ আমিনের পরিবর্তন, স্বাস্থ্যের নতুন ডিজি নাজমুল হোসেন

বরিশাল মেইল ডেস্ক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক।

এর আগে মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দেওয়া হলেও তিনি আন্দোলনের মুখে অফিস করতে পারেননি।

ধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত১৮ আগস্ট আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মহাপরিচালকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বসানো হয়।

এরপর থেকে বিএনপি–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সিদ্ধান্তের বিরোধিতা করে। ড্যাব সমর্থক চিকিৎসক ও কর্মচারীরা মহাপরিচালকের পদ থেকে রোবেদ আমিনকে অপসারণের দাবিতে প্রায় প্রতিদিনই অধিদপ্তরের সামনে সমাবেশ করছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগের আগে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন অধিদপ্তরের এনসিডিসি প্রকল্পের লাইন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।