― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা: রক্তদান কর্মসূচির মাধ্যমে ‘গিভিং ফর গুড মান্থ ২০২৬’ উদযাপন করছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

থ্যালাসেমিয়া রোগীদের সহযোগিতায় ‘ড্রপস অব হোপ’ শীর্ষক রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। এই উদ্যোগের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে উদযাপন করছে আইএইচজি-এর বৈশ্বিক সামাজিক কার্যক্রম ‘গিভিং ফর গুড মান্থ ২০২৬’। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় এই মহতী কার্যক্রমে হোটেলটির কর্মীদের অংশ নেওয়ার ব্যাপক আগ্রহ দেখা গেছে।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোট কর্মীবাহিনীর প্রায় ৫০ শতাংশ কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় রক্ত দান করেছেন। রক্তদানে এই ব্যাপক অংশগ্রহণের ফলে সংগৃহীত রক্ত প্রায় ৬০ থেকে ৭০ জন থ্যালাসেমিয়া রোগীর জরুরি চিকিৎসা ও রক্ত সঞ্চালনে সরাসরি ভূমিকা রাখবে। নিয়মিত রক্ত সঞ্চালনের ওপর নির্ভরশীল এই রোগীদের পরিবারের পাশে দাঁড়াতেই মূলত আন্তর্জাতিক এই হোটেল চেইনটি এই উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির বিষয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ডোনার রিলেশনস অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্ট কর্মকর্তা নিয়াজ মাসুদ রাহাত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে নিয়মিত রক্ত সঞ্চালন অপরিহার্য। ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের অর্ধেক কর্মী যেভাবে এগিয়ে এসে রক্ত দিয়েছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এই অবদান বহু রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে।

পুরো সেপ্টেম্বর মাসজুড়ে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান শিক্ষা, পরিবেশগত স্থায়িত্ব, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সমাজসেবামূলক নানা ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে। রক্তদান কর্মসূচিটি মূলত তাদের মাসব্যাপী উদ্যোগের একটি শুভ সূচনা মাত্র।

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিশ্বব্যাপী সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর সেপ্টেম্বর মাসে পালিত হয় ‘গিভিং ফর গুড মান্থ’। এর উদ্দেশ্য কেবল ব্যবসায়িক আতিথেয়তা প্রদান নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে সক্রিয় ভূমিকা রাখা। দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের অংশ হিসেবে হোটেলটি আগামীতেও এমন প্রভাব বিস্তারকারী কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।