― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঢাকা-৯: দুই কেন্দ্রে ধানের শীষের বড় জয়; জাবেদ মিয়া দ্বিতীয়, তাসনিম জারা তৃতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) প্রাথমিক ফলাফলে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। বিশেষ করে মহানগর আইডিয়াল স্কুল এবং খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণজোয়ার লক্ষ্য করা গেছে।

মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্রে পড়া ১০৪৩টি ভোটের মধ্যে হাবিবুর রশীদ একাই পেয়েছেন ৫৯৬ ভোট। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট। অন্যদিকে, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে এই কেন্দ্রে ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও হাবিবুর রশীদ বড় জয় পেয়েছেন, সেখানে তাঁর প্রাপ্ত ভোট ৪৫৫।

উল্লেখ্য যে, তরুণ চিকিৎসক ও কন্টেন্ট ক্রিয়েটর তাসনিম জারা এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে দাঁড়িয়ে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছিলেন। যদিও তিনি নিজে ঢাকা-১১ আসনের ভোটার, তবুও ঢাকা-৯ এর তরুণ ভোটারদের একটি অংশ তাঁকে সমর্থন জুগিয়েছেন। তবে অভিজ্ঞ রাজনীতিবিদ হাবিবুর রশীদের সাংগঠনিক শক্তির সামনে প্রাথমিক ফলে তাঁকে বেশ পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে। ৪ লাখ ৬৯ হাজার ভোটারের এই বিশাল আসনে লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা জানতে চূড়ান্ত ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।