― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:ঢাকার উত্তরা পূর্ব থানার দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
বুধবার (২২ জানুয়ারি) ঢাকার একটি আদালতে তার রিমান্ড মঞ্জুর করেন।

আতিকুল ইসলামের বিরুদ্ধে মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হত্যা মামলা রয়েছে। সবগুলো মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। এরপর একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানির পর তাকে কারাগারে পাঠানো হয়।

বিএম/জ/রা