― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের ভিপি ও জিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

গতকাল সারাদিন উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ।

ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সাতটি ভোট কেন্দ্রের ১৬টি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবিরের এই দুই প্রার্থী।

এখন একটি ভোটকেন্দ্রের দুইটি হলের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

ইতোমধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েচেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি প্রার্থী উমামা ফাতেমা।