― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ডাকসু নির্বাচনে প্রার্থীদের যত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার পর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন । এখন শুধু বাকি ফলাফল প্রকাশের।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শিরোনাম হয়নি। তবে এক প্যানেল ও প্রার্থী অন্য প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন।

ভোটের প্রাথমিক সর্বশেষ তথ্য:
নির্বাচনে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি যা শতকরা ৮৩.৪৩ শতাংশ। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ; জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ; রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৭০৯টি, ৬৯ শতাংশ।

ছাত্রদল প্রার্থীর হুশিয়ারি:
ভোটগণনাতে যদি বিন্দুমাত্র কারচুপির চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার কে যদি দমন করার অপচেষ্টা হয় শিক্ষার্থীরা তা কঠোরভাবে প্রতিরোধ করবে বলে হুশিয়ারি দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি ( ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা বারবার প্রমাণ পেয়েছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। আজকের নির্বাচনে একাধিক অনিয়ম আমরা প্রত্যক্ষ করেছি।


রোকেয়া হল এবং অমর একুশে হলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের দেওয়া ব্যালটে আগে থেকেই নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোটচিহ্ন দেওয়া ছিল।

প্রধান রিটার্নিং অফিসারের অনুমতিতে তদন্তে গিয়ে আমরা নিজেরাই এ ধরনের ব্যালট দেখতে পেয়েছি। আমাদের এজেন্ট এবং প্রার্থীদের বারবার হয়রানি করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী সাদেক কায়েম।

মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটার দিকে সংবাদ সম্মেলনে আসে শিবির–সমর্থিত প্যানেলের পদপ্রার্থীরা।

সাদেক কায়েম বলেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে । নির্বাচন নিয়ে নানান মিথ্যা অভিযোগ করা হয়। ছাত্রদলের দিকেই এসময় বেশি অভিযোগের তীর ছোড়া হয়।

ছাত্রদলের অভিযোগ:

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে উপাচার্যের কাছে এসে এই অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল।

অভিযোগের জবাব দিয়েছেন উপাচার্য :

উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন: আজ ‘সারাদিন ডাকসু নির্বাচনে গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন। পরিস্থিতি দেখেছেন। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে আমরা দ্রততার সঙ্গে ব্যবস্থা নিয়েছি।

এখন ভোট গণনার চিত্র বাইরে দেখানো হবে। সুতরাং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান উপাচার্য ।


প্রসঙ্গত: আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে এস এম ফরহাদের অভিযোগ:
অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আজ দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।


ফরহাদ বলেন, আমরা দেখেছি অমর একুশে হল সেন্টারে বিএনপিপন্থি স্টাফ ছাত্রদলের ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছেন। পরে ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ পাওয়ার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেয়া হয়। এই বড় ঘটনা চাপা দেয়ার জন্য উল্টো টিএসসিতে অভিযোগ করা হল যে আমার এবং সাদিকের নামে ক্রস চিহ্ন দেয়া ছিল।

ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ :
ভোট কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তালিকাটা শিবিরের পার্থীর। শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

টিবিএম/জ/রা