ডেস্ক রিপোর্টঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ এড়ানো সম্ভব হতো।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “যদি ২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয় চুরি না হতো, তাহলে হয়তো ইউক্রেন সংকট সৃষ্টি হতো না।”
পুতিন আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির দামের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককে তিনি ইতিবাচক বলে মনে করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, “বর্তমান বাস্তবতার আলোকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। আমরা প্রস্তুত, তবে এটি নির্ভর করছে আমেরিকার বর্তমান প্রশাসনের ইচ্ছা ও সিদ্ধান্তের ওপর।” সূত্র: সিএনএন
বিএম/সজীব



