― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠির রাজাপুরে জঙ্গল থেকে ১৬ মাসের অপহৃত শিশু উদ্ধার; ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

খুলনা থেকে অপহৃত হওয়ার পর ঝালকাঠির রাজাপুরে নির্জন জঙ্গল থেকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে। রবিবার রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি অন্ধকার জঙ্গল থেকে স্থানীয়রা শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে। এই উদ্ধারের মাধ্যমে অবসান ঘটে একটি ভয়ানক অপহরণ নাটকের, যার নেপথ্যে ছিল পারিবারিক কলহ এবং মুক্তিপণের লালসা।

ঘটনার সূত্রপাত খুলনার ডুমুরিয়া থেকে। শিশুটির বাবা মাহবুব মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের প্রাক্তন স্বামী তোতা মিয়া এই অপহরণের মূল পরিকল্পনাকারী। দুই মাস আগে বিচ্ছেদের পর ময়না বেগম দ্বিতীয় বিয়ে করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তোতা মিয়া। গত শনিবার রাতে ‘ধর্মের ভাই’ পরিচয়ে মাহবুব মোল্লার বাড়িতে আশ্রয় নেন তিনি। পরদিন সকালে শিশুটিকে দোকানে নিয়ে যাওয়ার অজুহাতে সুকৌশলে অপহরণ করে পালিয়ে যান তোতা। এরপর মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশকে জানালে শিশুকে হত্যার হুমকি দেন।

অসহায় পরিবার তাৎক্ষণিক ডুমুরিয়া থানায় মামলা দায়ের করে। এরপর শুরু হয় প্রযুক্তিগত তদন্ত। পুলিশ যখন তথ্যপ্রযুক্তির সহায়তায় তোতা মিয়ার অবস্থান শনাক্ত করে ফেলে, তখন ধরা পড়ার ভয়ে অপহৃত শিশুটিকে রাজাপুরের একটি জঙ্গলে ফেলে পালিয়ে যান তিনি। গভীর রাতে খালের পাড়ে জঙ্গলের ভেতর থেকে কান্নার শব্দ শুনে স্থানীয় কামরুলসহ কয়েকজন এগিয়ে যান এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, শিশুটিকে নিরাপদে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।