― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে বেহাল গ্ৰামীণ সড়ক, নেই সংস্কারের উদ্যোগ

শিপু ফরাজি, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কগুলো এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা ঘটলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, রমাগঞ্জ হয়ে রায়চাঁদ বাজার থেকে চরফ্যাশন উপজেলা শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। দুই উপজেলার প্রায় ২৭টি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে উপজেলা সদরে আসা-যাওয়া করে থাকেন। কিন্তু সড়কের কিছু দূর পর পর ছোট-বড় গর্ত রয়েছে। আবার বেশ কিছু জায়গায় উঠে গেছে পিচ ও কার্পেটিং । এতে বৃষ্টি হলেই এসব জায়গায় পানি জমে। ফলে সড়কে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। সড়কটির এমন বেহাল অবস্থা হওয়া সত্যেও গত চার বছরে এখানে কোন সংস্কার করা হয়নি বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

এছাড়াও ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন এয়াকুব মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার এবং পার্শ্ববর্তী লালমোহন উপজেলার রহমগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া সেতু পর্যন্ত ২ কিলোমিটার সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী।

স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর জানান, আমরা এই রাস্তা ব্যবহার করতে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছি। সড়কটি দ্রুত নতুন করে তৈরি হওয়া উচিত।

স্থানীয় এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়, হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঁইয়ার হাট নূরানী ও হেফজখানা, তোফায়েলিয়া মসজিদ ও মাদ্রাসা, শামসুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন।

গত তিনদিনে সরেজমিনে গিয়ে দেখা যায়, এয়াকুব মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে পুরো সড়কের অবস্থা বেহাল। সড়কটির বিভিন্ন স্থান জুড়েই রয়েছে ভাঙ্গা ও ছোট-বড় গর্ত। সড়কটির বেশিরভাগ অংশের পিচঢালাই ও ইট-খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুল হক জানান, সড়কটির বেহাল দশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়৷ আশেপাশে কোন রোগী অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কেন্দ্রে পৌঁছাতে এ্যাম্বুলেন্সগুলো খানাখন্দে পড়ে বিকল বা ধীরগতিতে চলতে। সামনে পবিত্র ঈদুল আজহাকে (কুরবানী) সামনে রেখে সড়কটি দ্রুত সংস্কার এর দাবি এই শিক্ষকের।

বাবুল নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক বলেন, এই সড়কটি চলাচলের আর কোন উপায় নেই। সড়কে রিকশা চালাতে গিয়ে যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয়ে যায়। শরীর ব্যথা করে। খানাখন্দের কারণে ঝাঁকুনিতে যাত্রীদের এবং যানবাহনের অনেক সমস্যা হয়।

চরফ্যাশন উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী সাদ জগলুল ফারুক জানান, সড়ক উন্নয়নের জন্য পরিকল্পনা আছে। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে তবে এখনো পাশ হয়নি। আগামী বছরের রক্ষণাবেক্ষণ প্রকল্প হবে বলে আশা করছি।
বিএম/জ/রা