― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি, কর্মকর্তা-গ্রাহক জিম্মি

সর্বশেষ আপডেট

ডেস্ক রিপোর্টঃ রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করা ডাকাতদলের সদস্য সংখ্যা ১২ জন বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের ভেতরে ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী জিম্মি রয়েছেন।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, “ভেতরে ১২ জন ডাকাত থাকতে পারে। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে ধারণা। আমরা আত্মসমর্পণের জন্য চাপ দিচ্ছি এবং শিগগিরই অভিযান শুরু হবে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী শাখাটি ঘিরে রেখেছে। এলাকাবাসীকে সতর্ক করতে পাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এখনও পর্যন্ত কোনো মুক্তিপণের দাবি আসেনি। ডাকাতদলকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো সময় উদ্ধার অভিযান চালানো হবে। অভিযানের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় একদল ডাকাত ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতদল ব্যাংকে প্রবেশ করার পর ভেতরে থাকা সকলকে জিম্মি করে ফেলে। দ্রুতই ঘটনাস্থল ঘিরে ফেলে র‍্যাব ও পুলিশ।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনাটি মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডাকাত দলের উদ্দেশ্য এবং ভেতরের পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএম/সজীব