― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গণভোট চেয়ে ইসিকে জামায়াতসহ আট দলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেয় তারা।

ঢাকার আগারগাঁওয়ে একটি সমাবেশের পর মিছিল নিয়ে দলগুলো স্মারকলিপি দিতে যায় নির্বাচন কমিশনের কাছে ।

একই দিনে সংবাদ সম্মেলন করে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে। সংবিধান সংস্কারের বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সাথে সমমনা অন্য দলগুলো হল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।