ডেস্ক রিপোর্ট: তাপমাত্রা কমায় আগের দিনের চেয়ে কিছুটা নিচে নামায় বেড়েছে শীতের অনুভূতি।
সঙ্গে থেমে থেমে বইছে মৃদু হাওয়া। তবে কুয়াশা ভেদ করে বেলা করে হলেও উঁকি দিয়েছে সূর্য।
যদিও শেষরাত থেকে সকাল পর্যন্ত আগের মতোই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
তিনি বলেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত আগের মতোই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।
বিএম/জ/রা



