― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কনজারভেটিভ ম্যানেজমেন্টে হাদি, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

গুলিবিদ্ধ হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং এজন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, হাদির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে দ্রুত তাকে বিশেষ পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তার চিকিৎসার সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছে। প্রয়োজন অনুযায়ী তাকে অক্সিজেন সাপোর্ট, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য সাপোর্টিভ থেরাপি দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অস্ত্রোপচার বা আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতিতে না গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই চিকিৎসা চালানো হচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট নামে পরিচিত। তবে পরিস্থিতির অবনতি হলে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে।

চিকিৎসকদের মতে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা হাদির চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে তার শ্বাসপ্রশ্বাস, রক্তচাপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক মানদণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে হাদির অসুস্থতার খবরে স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া রয়েছে। চিকিৎসকরা আশাবাদী হলেও সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন। এদিন দুপুরে রাজধানীর বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।