আগামী কোরবানির সময় অর্থাৎ ২০২৬ সালে পবিত্র হজ পালন করতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন।
যার মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বলেন, ‘সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগারি দলও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তা করতে।
মন্ত্রণালয় তাদের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ইতোমধ্যেই পাঠিয়েছে।
হজ অফিসের তথ্যমতে, এবার বাংলাদেশি হজযাত্রীদের বহন করতে মোট তিনটি এয়ারলাইন্স দায়িত্বে পালন করবে। যার মধ্যে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স রয়েছে।



