নিজস্ব প্রতিবেদক
অবশেষে স্বাক্ষর হলো জুলাই সনদ। জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের ভিত্তিতে এই সনদ স্বাক্ষর হওয়ার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
মতপার্থক্য স্বত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে মূলত এনসিপি’র নেতৃত্বে সংসদ ভবন এলাকায় ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া বৃষ্টিতেও অনুষ্ঠান শুরুতে বিলম্ব হয়। কারিগরি ত্রুটির কারণে যে প্রামাণ্যচিত্র দেখিয়ে শুরু করার কথা ছিল তাতেও বিলম্ব হয়।



