― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ

বাণিজ্য ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা নয়দিনের ছুটির আগে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। এই ছুটি শেষে ব্যাংক খুলবে ৬ এপ্রিল রোববার।

এর মধ্যে আগামী শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্ট এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে।

তবে ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। 

সূত্র জানায়, আগে ঈদুল ফিতরের ছুটি থাকত সাধারণত তিনদিন।

এবার তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। এতে আগে-পিছে দুই দফা সাপ্তাহিক ছুটি পড়ায় ঈদের ছুটির তালিকা লম্বা হয়েছে।

বিএম/জ/রা