নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনকে (ইসি) গণভোটের প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের আয়োজন করতে সরকারের পক্ষথেকে বলা হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনকে (ইসি) সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছিলেন, ‘সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট আর ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে ইসি।



