― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আন্দোলনের মুখে ববি’র উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অপসারণ

ববি প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করেছে সরকার।

আজ মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শর্তানুসারে ড. শুচিতা শারমিনকে তাঁর আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া উপ-উপাচার্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোষাধ্যক্ষকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের আগের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এদিকে উপাচার্যের পদত্যাগ ঘোষণার পর আমরণ অনশন থেকে সরে দাঁড়িয়েছেন ১২ শিক্ষার্থী। তিন শীর্ষ পদধারীকে অপসারণের খবরে রাতে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন তারা।

বিএম/জ/রা