নিজস্ব প্রতিবেদক
এক দল মানুষ দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করছে। তবে তাতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।
এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণার আগমূহুর্তে আদালত কক্ষে কয়েকশত মানুষ উপস্থিত হয়েছেন। এর মধ্যে আইনজীবী, জুলাই আন্দোলনকারী এবং গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন।
বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার রায় পড়ে শোনাবেন।



